ছাত্রলীগ নেতাদের সঙ্গে ব্যাডমিন্টন খেললেন মাশরাফী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এর মধ্য দিয়ে সংগঠনটির আয়োজিত ‘মুজিব বর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। 

এ সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঙ্গে জুটি বেঁধে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যাডমিন্টন খেলেন মাশরাফি বিন মুর্তজা।

পরে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন মাশরাফী।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ শামস-ঈ-নোমান, বেনজির হোসেন নিশি, প্রদীপ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার, নাজমূল সিদ্দিকি নাজসহ বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত