রামগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম স্থগিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫১ পিএম

রামগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে এবং কমিটি পুনর্গঠন করার দাবিতে হাইকোর্টে করা রিটের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তা স্থগিত করে।

গত সোমবার বিকেল সাড়ে ৪টায় হাইকোর্টের রিটের কপি রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ইমেইলে প্রেরণ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান যাচাই-বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন।

জানা যায়, সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা এমএ গোফরান যাচাই-বাছাই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ও কমিটি পুনর্গঠনের দাবি করে হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনটি হাইকোর্ট গ্রহণ করে রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, সোমবার সকাল ১০টা থেকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলছিল। বিকেলে হাইকোর্টের একটি রিটের কপি পাওয়ার পর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত