লক্ষ্মীছড়িতে কুকুরের হামলায় আহত গেছো ভাল্লুক উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৭ পিএম

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় আহত অবস্থায় বিরল প্রজাতির একটি গেছো ভাল্লুক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কুকুরের হামলায় ভাল্লুকটি আহত হয়েছে।

বুধবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে ভাল্লুকটি উদ্ধার করা হয়। স্থানীয় স্থানীয়ভাবে গেছো ভাল্লুক নামে পরিচিত হলেও বিরল প্রজাতির এই প্রাণীটির নাম বিন্টুরং ভাল্লুক।

রাঙামাটি বন বিভাগের নৌকাচালক মো. জসিম জানিয়েছেন, ভাল্লুকটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে আহত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গতরাতে কয়েকটি কুকুর হামলা করে ভাল্লুকটিকে আহত করেছে।

ভাল্লুকটির মুখে আঘাতের চিহ্ন এবং ক্লান্তির ছাপ দেখা যায় বলেও জানিয়েছেন তিনি।

গেছো ভাল্লুকটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত