মানবতাবিরোধী অপরাধ

অসুস্থতার কারণে মহেশখালীর নুরুল ইসলামের জামিন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০২:০১ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার নুরুল ইসলামকে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুরুতর অসুস্থতা বিবেচনা করে গতকাল বুধবার তাকে জামিন দেয় বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান জানান, ২০১৫ সালের ২৪ মে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন নুরুল ইসলাম। গত ১৭ এপ্রিল কারাগারে ব্রেইন স্ট্রোক করেন তিনি। এরপর থেকে প্যারালাইজড হয়ে যান নুরুল ইসলাম। এ বিবেচনায় জামিনের আবেদন করলে তার ভাই মো. জাকারিয়া ও আইনজীবীর জিম্মায় তাকে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। জামিনে থাকা অবস্থায় নুরুল ইসলাম মহেশখালীতে তার ভাইয়ের জিম্মায় থাকবেন এবং ধার্য তারিখে হাজিরা দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত