সোনারগাঁয়ে তিন দিনব্যাপী জামদানি মেলা শুরু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০১ পিএম

সোনারগাঁয়ে তিন দিনব্যাপী জামদানি মেলা ও নকশিকাঁথা প্রদর্শনী শুরু হয়েছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিজ চত্বরে এ মেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকালে এ মেলা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ড. আহমদউল্লাহ, উপপরিচালক মো. রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

জামদানির ঐতিহ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন কতৃ©পক্ষ। জামদানি মেলা ও নকশিকাঁথা প্রদর্শনীতে মোট ২১টি স্টল রয়েছে। জামদানি শিল্পীরা তাদের তৈরি বিভিন্ন ডিজাইনের জামদানি শাড়ি মেলায় প্রদর্শন ও বিপণনের জন্য নিয়ে এসেছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী নকশিকাঁথার প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে এ মেলায়।

ফাউন্ডেশনের উপপরিচালক মো. রবিউল ইসলাম জানান, সাধারণ মানুষ যাতে সঠিক জামদানি শাড়ি সুলভ মূল্যে কিনতে পারে এবং জামদানি শাড়ির সঙ্গে একটি মেলবন্ধন ঘটে এজন্যই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামীকাল ২২ ফেব্রম্নয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত