১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে মিছিল করে তৎকালীন-ছাত্র যুবারা। সেই মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম-রফিক-জব্বারসহ অনেকে। একুশের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একুশকে নিজেদের ভেতর ধারণ করার বিষয়ে বললেন মাসুমা রহমান নাবিলা।
এই দিবসটার পেছনে রয়েছে কষ্টের ইতিহাস। তারপরও একটা গর্ব কাজ করে ভাষা নিয়ে এমন আত্মত্যাগ পৃথিবীতে বিরল। বাংলা ভাষা অনেক সুন্দর ও মিষ্টি একটা ভাষা। আমি এ ভাষায় কথা বলতে পারছি সেজন্য সব শহীদের প্রতি আমরা কৃতজ্ঞ।
আমার কাছে মনে হয়, যদি কেউ স্মার্টনেসের কারণে ইংরেজিতে কথা বলে সেটা বলতে পারে কিন্তু আমাদের বাংলাও অনেক সুন্দর একটা ভাষা। যদি কেউ খুব সুন্দর করে বাংলায় কথা বলে সেটাও স্মার্টনেসেরই একটা অংশ হবে। শুদ্ধ ভাষায়, সুন্দর করে যারা কথা বলে সেটা শুনতে খুব শ্রুতিমধুর লাগে, সুন্দর করে বাংলা বলাটাও স্মার্টনেস।
