বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ম্যাচে কোহলিসহ ৪ ভারতীয়?

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৮ এএম

মার্চেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এশিয়া একাদশে খেলবেন অধিনায়ক বিরাট কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটার।

গতকাল ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস তাদের এক রিপোর্টে জানিয়েছে, এশিয়া একাদশের হয়ে খেলতে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ শামিকে ছাড়তে রাজি বিসিসিআই। বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘সৌরভ গাঙ্গুলি বিসিবিকে এই চার ক্রিকেটারের নাম পাঠিয়েছেন। দল গড়ার জন্য বিসিবির এই তালিকাটা দরকার ছিল।’ ম্যাচ দুটি হওয়ার সম্ভাব্য তারিখ মার্চের ১৮ ও ২১। ম্যাচে এশিয়া একাদশে কোনো পাকিস্তানি খেলোয়াড় না থাকায়, ৪ খেলোয়াড় পাঠাতে রাজি ভারত। এবার সামনে এলো তাদের নাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত