অভিনেতাদের প্লাস্টিক সার্জারি নিয়ে কোনো কথা হয় না কেন: রবিনা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৮ পিএম

বলিউড অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনাম হয়।

প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে আনুশকা শর্মা, শিল্পা শেঠি, কঙ্গনা রনৌত, ক্যাটরিনা কাইফ, মৌনী রায় আরও অনেক বলিসুন্দরীই প্লাস্টিক সার্জারির পথে হেঁটেছেন।

শুধু এরাই নন একাধিক বার প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন শ্রীদেবী।

কেউ বলে প্রকাশ্যে কেউ বা করেন লুকিয়ে চুরিয়ে। কেবল অভিনেত্রীরাই নন যৌবন ধরে রাখতে, ত্বকে গ্লো আনতে অনেক অভিনেতারাও কসমেটিক সার্জারি করান। আমির খান থেকে শাহরুখ খান তালিকায় রয়েছেন অনেকেই। তবে নেটিজেনদের টার্গেট কেবল নারী অভিনেত্রীরাই। এ নিয়ে ক্ষোভ ঝাড়লেন রবিনা টেন্ডন।

সম্প্রতি কারিনা কাপুরের এক রেডিও শো-তে অতিথি হয়ে এসেছিলেন রবিনা।

কারিনা তাকে প্রশ্ন ছুড়ে দেন কেন বলুন তো বলিউডে নারী শিল্পীদের উপর যৌবন ধরে রাখার এত প্রেসার? উত্তরে রবিনার জবাব ‘আমি মনে করি বাইরের সৌন্দর্যটা সম্পূর্ণই নির্ভর করে আপনার অন্তরটা কতটা যৌবন, কতটা সতেজ তার উপর।’

তিনি আরও বলেন, ‘কেন বলুন তো অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি নিয়ে প্রেসার দেওয়া? মিডিয়া ধরেই নেয় যে কোনও অভিনেত্রী হঠাৎ সুন্দরী হয়ে উঠলেন তার মানেই তিনি সার্জারি করিয়েছেন নিদেনপক্ষে বোটক্স।

অভিনেতারাও তো এমনটা করিয়ে থাকেন, তবে কেন সব সময় শুধু নারীদের উপরেই আঙুল ওঠে? এটাও এক ধরনের বৈষম্য।’

তিনি মজার ছলে প্রশ্ন তুলেছেন অভিনেতারা পর্দায় গ্ল্যামারেস লুক ধরে রাখতে কি কোনো ম্যাজিক ড্রিঙ্ক খান? যার খোঁজ আমরা রাখি না?

তবে রবিনা বয়স নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বলে জানালেন। কন্নড় ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ শুটিং নিয়ে এখন ব্যস্ত নায়িকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত