পার্বতীপুর যুবলীগের সভাপতি বিপ্লব, আজাদ সম্পাদক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬ পিএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শাহরিয়ার ইফতেখারুল আলম চৌধুরী (বিপ্লব) সভাপতি ও মো. আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শনিবার বিকেলে পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত