রাজধানীর নীলক্ষেতে পুলিশের আবাসিক ভবনে আগুন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৬ এএম

রাজধানীর নীলক্ষেতে নিউমার্কেট থানার পেছনে পুলিশের আবাসিক ভবন ‘নীহারিকা’য় গতকাল শনিবার সন্ধ্যায় আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৯তলা ভবনটির দ্বিতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিভেন দেশ রূপান্তরকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। বৈদ্যুতিক গোলযোগে ভবনের দ্বিতীয় তলার একটি মিটারে আগুন লেগেছিল।’ ভবনটির প্রতিটি তলায় ৯টি করে ফ্ল্যাট রয়েছে, যার প্রতিটিতে পুলিশ কর্মকর্তারা পরিবার নিয়ে বসবাস করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত