সাবেক আইজিপি শহীদুল হক বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির চেয়ারম্যান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৯ পিএম

বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির নবনির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সম্প্রতি ঢাকা ক্লাবের স্যামসন সেন্টারে বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় একাডেমির চেয়ারম্যান সিরাজুল ইসলামের প্রস্তাব অনুযায়ী ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রস্তাব সমর্থন করায় উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন শহীদুল হক।

এছাড়া সাধারণ সম্পাদক পদে মো. জাহিদ হোসেন, যুগ্ম-সম্পাদক পদে খুরশেদুল আলম ও মেজবা উদ্দিন আহমেদ এবং অর্থ সম্পাদক পদে অমলকৃষ্ণ পোদ্দার নির্বাচিত হন।

নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, একাডেমির বিদায়ী চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত