স্থানীয়দের বাধার মুখে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করতে পারেননি নোয়াখালীর পৌর মেয়র। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ প্রকল্পের কাজ উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েন মেয়র শহিদ উল্যাহ খান।
নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান জানান, লোকজনের বাধার কারণে প্রকল্পের কাজ উদ্বোধন স্থগিত করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
