আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০ এএম

ঢাকার নবাবগঞ্জের আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রহমতুল্লাহ আল মাহমুদ সেলিম। বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় ফটক থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। দুপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিস। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি নাজমুল হক, নওগাঁর নাজিরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইদুর রহমান প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত