সিনিয়রকে 'সম্মান' না দেখানোয় রাজধানীতে যুবককে হত্যা

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৯ পিএম

রাজধানীর মহাখালী আমতলীতে ছুরিকাঘাতে রাফি আহমেদ শিপু ওরফে রহমত উল্লাহ (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সিনিয়রকে সম্মান না দেখানো তার বুকে ছরি চালিয়ে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানান। 

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে মহাখালী আমতলী একাদশ ক্লাবের সামনে এই ঘটনা ঘটে তারা জানান। গুরুতর আহত অবস্থায় তাকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। 

বনানী থানার উপপরিদশর্ক (এসআই) এসএম আহসান হাবীব সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, নিহতের বুকের মাঝখানে, বাম পাজরে ও পিঠে ছুরিকাঘাত রয়েছে।

নিহত ব্যক্তি শরীয়তপুর নড়িয়া উপজেলার কাপাসপাড়া গ্রামের আ. সাত্তারের ছেলে। পরিবার নিয়ে মহাখালী জিপি গ-৮৮ হাজারী বাড়িতে থাকতেন। তার বাবা এলাকায় কাঁচামাল বিক্রি করেন। মহাখালী আমতলী এলাকায় একটি মুদি দোকান রয়েছে তাদের। 

শিপুর মামা আলী আজগর খান জানান, দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিলো শিপু। দুই বছর আগে ময়মনসিংহে একটি মাদ্রাসা থেকে হাফিজিয়া পাশ করে। বর্তশানে বাসার সামনে একটি মুদি দোকান চালাত। পাশাপাশি বিকাশের ব্যবসা করত। শুক্রবার রাতে মা রিনা বেগমকে দোকানে বসিয়ে রেখে বাবার সঙ্গে মসজিদে যায় সে। নামাজ শেষ করে বাবা বাসায় চলে আসলেও সে আসেনি।  তার বন্ধুদের মাধ্যমে জানতে পারি তাকে কেউ ছুরিকাঘাত করেছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে তাকে দেখতে পান স্বজনরা। 

প্রতিবেশী জাহিদুল ইসলাম সৌরভ জানান, রাতে মহাখালী একাদশ ক্লাবের পাশের একটি দোকানে বন্ধু ইমনসহ চারজন বসে ছিল। মোবাইলে গেম খেলছিল তারা। তখন অনন্ত নামে এক যুবক শিপুকে ডেকে পাশে নিয়ে যায়। সে নিজেকে এলাকায় সিনিয়র দাবি করত। তাকে সম্মান দেখাতে বলত। সেখানে শিপুর সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে অনন্ত তার সঙ্গে থাকা ছুরি দিয়ে শিপুর বুক, পেট ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

তিনি আরো বলেন, অনন্ত তার চাচা বনানী থানা যুবদলের সেক্রেটারি মিলনের পাওয়ার দেখিয়ে চলত। নানা ধরনের অপকর্ম করে সে। কিছুদিন আগে রিহ্যাবে ছিল। শুধু শুধু মানুষকে মারধর করতো সে। কারও সঙ্গে যদি একটু ধাক্কা লাগে তাহলেই তাকে মারধর করত। অন্য দিকে শিপু খুব ভালো ছেলে ছিল। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। এলাকায় কারও সাঙ্গে কোনো ঝগড়া-বিবাদ ছিল না। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, ছুরিকাঘাতে শিপন নামের নামের এক যুবক নিহত হয়েছে। কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে কারণ জানা যায়নি। আসামিকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত