রাজধানীর শ্যামলীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হানিফ বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছেন।
শ্যামলীর শিশু পার্ক ওয়ান্ডারল্যান্ডের সামনে শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশু পার্কের সামনের রাস্তায় র্যাব টহল চৌকি বসিয়ে তল্লাশি করছিল। রাত ১২টার দিকে একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে চারজন নেমে র্যাবকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। আচমকা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়।
গোলাগুলিতে একজন আহত হলেও অন্য তিনজন পাশের হাসপাতালের দেয়াল টপকে পালিয়ে যায়।
আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, নিহতের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে জানা যায় তার নাম হানিফ মিয়া ওরফে শাহীন বিশ্বাস (৪৮)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ইছাপুর গ্রামের মৃত বুইদ্দা মিস্ত্রীর ছেলে।
