জনপ্রিয় কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প থেকে নির্মিত হলো শর্টফিল্ম ‘ত্রিদশ’।
প্রতিফলন’র প্রযোজনায় নির্মিত শর্টফিল্মটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কাওসার আমিন শুভ্র।
এক ঝাঁক নতুন মুখ নিয়ে নির্মিত এই শর্টফিল্মটির ট্রেলার সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান মারফত জানা গেছে আগামী ‘আন্তর্জাতিক নারী দিবস’কে সামনে রেখেই নির্মিত হয়েছে ‘ত্রিদশ’।
