মোহাম্মদপুর থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ০২ মার্চ ২০২০, ০১:৪১ এএম

রাজধানীর মোহাম্মদপুর থেকে দেশীয় অস্ত্রসহ চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-পশ্চিম বিভাগ। গত শুক্রবার রাত ৯টায় মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মো. সবুজ (২৫), মো. হানিফ (৩০), মো. উকিল (২৬) ও মো. নয়ন (২০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চারটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। গতকাল রবিবার ডিএমপির মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গ্রেপ্তাররা মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করত। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত