মুজিব বর্ষে ১০ লাখ ওষধি গাছ লাগাবে নিম ফাউন্ডেশন

আপডেট : ০২ মার্চ ২০২০, ০৮:০৬ পিএম

মুজিব বর্ষে সারা দেশে ১০ লাখ ওষধি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. এম এ হাকিম এ ঘোষণা দেন। তিনি বলেন, ১৯৮৬ সাল থেকে ঔষধি গাছ বিশেষ করে নিম গাছ রোপণ করে আসছে তাদের ফাউন্ডেশন।

ড.হাকিম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ১০ লাখ ওষধি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। এ কর্মসূচি ২১ মার্চ থেকে শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত