সচিবালয়ে প্রাণিসম্পদমন্ত্রী

প্রাণিসম্পদ খাতে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০১:১৫ এএম

গার্মেন্টসহ অন্যান্য রপ্তানি খাতের মতো মাংস ও অন্যান্য সামগ্রী রপ্তানি করে প্রাণিসম্পদ খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তর কক্ষে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ ও বিসিএস প্রাণিসম্পদ ক্যাডার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ বিভাগে যারা দক্ষ জনশক্তি রয়েছে, তাদের আন্তরিকতা ও একাগ্রতা থাকলে দেশে প্রাণিসম্পদের উন্নয়নে অভাবনীয় সাফল্য আসবে। এ সাফল্য প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করবে শুধু তাই নয়, বরং বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশসহ অন্যান্য দেশে হালাল ও ভালো মাংস আমদানির চাহিদা রয়েছে। প্রক্রিয়াজাতকরণসহ প্রাণিসম্পদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করতে পারলে রপ্তানি ক্ষেত্রে আমরা অনেকদূর এগোতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত