রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন (৩০) নামে এক রাজমিস্ত্রি এবং ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পরে মনিরুল ইসলাম (১৮) নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে গুলশান ৩৫ নম্বর রোডে ও সকাল সাড়ে ১০টার দিকে ডেমরায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
আল আমিনের সহকর্মী রানা জানান, গুলশান ৩৫ নম্বর রোডে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন তারা। আল আমিন রাজমিস্ত্রি ছিলেন। বিকেলে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে আল আমিন মারা যান।
