আওয়ামী লীগ কার্যালয়ের নামে খাসজমির স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৯:২০ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা বাজারে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের জন্য স্থানীয় শুকুর আলী ও মো. ফজলুর নামে দুই ব্যক্তি সরকারি খাসজমি দখল করে স্থাপনা করছিলেন। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছে।

রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম এ অভিযান চালান।

জানা যায়, পুরাতন বান্দুরা কসাইপট্টিতে খাসজমির ওপর বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের নাম ব্যবহার করে সাবেক যুবলীগ নেতা ফজলুর ও শুকুর নতুন স্থাপনা উঠিয়ে দখলের চেষ্টা করেন। খবর পেয়ে রবিবার দুপুরে অভিযান চালিয়ে স্থাপনাটি ভেঙে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম। এ সময় সেখানকার অন্যান্য স্থাপনা আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এসি (ল্যান্ড) রাজিবুল ইসলাম বলেন, এটি খাস খতিয়ানভুক্ত সরকারি জমি। উচ্ছেদ অভিযান চলতেই থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত