করোনা আতঙ্কেও বক্স অফিসে ‘বাঘি থ্রি’র দাপট

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০৩:৩০ পিএম

করোনা আতঙ্কের ভেতরও ভালোই ব্যবসা করছে ‘বাঘি থ্রি’ সিনেমা। প্রথম তিন দিনে ৫০ কোটি রুপি আয় করেছে এটি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে শুক্র, শনি, রবি মিলিয়ে ৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে এই সিনেমা।

বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রবিবার এই সিনেমা ব্যবসা করেছে প্রায় ১৯ কোটি ৭৫ লাখ টাকার।

এর আগে প্রথমদিনের ১৭.৫০ কোটির ব্যবসার পর শনিবার ১৫.৫০ কোটি টাকা ব্যবসা করে এই ছবি।

সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ‘বাঘি থ্রি’ পরিচালনা করেছেন এহমাদ খান। ‘বাঘি’র পর এতে আবারও টাইগারের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

এছাড়া এ সিনেমার মাধ্যমেই প্রথমবার রিয়েল লাইফ বাবা-ছেলে জ্যাকি শ্রফ ও টাইগার শ্রফকে একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছে দর্শক। ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’র পর এতে আছেন অঙ্কিতা লোখান্ডে।

এর আগে ‘বাঘি’তে (২০১৬) শ্রদ্ধা কাপুর ও ‘বাঘি টু’তে (২০১৮) দিশা পাতানি টাইগারের বিপরীতে অভিনয় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত