রাজধানী ঢাকার মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।
বুধবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ এ হালনাগাদ তথ্য জানায়।
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তখন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার দেশ রূপান্তরকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট ঘটনাস্থলে গেছে।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
