খেতে ভালোবাসেন, অথচ জিম করেন না …

আপডেট : ১১ মার্চ ২০২০, ১২:০৮ পিএম

জয়া আহসানের নিখুঁত অভিনয় নিয়ে প্রায়ই চর্চা হয়। তার বয়স বা ফিটনেস রহস্য নিয়েও হয় আলোচনা।

ঢাকা-কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী নানা সময়ে জানিয়েছেন, তিনি খেতে খুবই ভালোবাসেন। অথচ জিমের বেলায় যত আলস্য।

সম্প্রতি আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ইনি খেতে ভালোবাসেন, অথচ জিম করেন না। তা সত্ত্বেও কী করে সুন্দর চেহারা ধরে রেখেছেন, এই প্রশ্নের মুখোমুখি অসংখ্যবার হয়েছেন জয়া আহসান। এর জন্য নিজের ‘গুড হরমোন’কেই দায়ী করেন অভিনেত্রী। শুধুই কি হরমোনের জাদু?

জয়া বলেন, ‘‘আমার সে রকম নির্দিষ্ট কোনো রুটিন নেই। করলে এরোবিক্সটাই করি মাঝেমধ্যে। মাসের পর মাস জিমে যাই না। আর জিমে না গেলেই যে মোটা হয়ে যাব, সেই ভয়ও নেই। তাই প্রচুর খাই।’’

খাওয়াদাওয়া ঠিকমতো না হলে নাকি মাথা কাজ করে না জয়ার। মেজাজও যায় বিগড়ে। তাই একসঙ্গে চারটা রসগোল্লা বা প্লেট ভর্তি বিরিয়ানি... কোনো ব্যাপারই নয় তার কাছে।

জয়াকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘রবিবার’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে অর্ধাঙ্গিনী, বিনি সুতোয়, ভূতপরী ও ঢাকার অলাতচক্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত