আমরণ অনশনে শাবিপ্রবির পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীরা

আপডেট : ১২ মার্চ ২০২০, ১২:৩০ এএম

ক্লাস-পরীক্ষা চালুসহ চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন ‘এ’-এর সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষার্থীদের ৪ দফা দাবিগুলো হলোছাত্র উপদেষ্টার পদত্যাগ, শিক্ষার্থীদের প্রস্তাবিত তালিকা থেকে পরবর্তী ছাত্র উপদেষ্টা নিয়োগ, ভুক্তভোগী শিক্ষার্থীর ব্যাচের কোনো প্রকার একাডেমিক কর্মকা-ের (ক্লাস, পরীক্ষা, ল্যাব, ভাইভা অথবা প্রথম বা দ্বিতীয় পরীক্ষক হিসেবে খাতা দেখা) সঙ্গে বিভাগীয় প্রধান শামছুন নাহার বেগম ও ছাত্র উপদেষ্টা সংশ্লিষ্ট থাকতে পারবেন না, বিভাগীয় প্রধানকে এ ঘটনার জন্য ছাত্রদের কাছে জবাবদিহি করতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, গত ২৯ ফেব্রুয়ারি বিভাগের রজতজয়ন্তী উৎসব উদ্্যাপনকালে এক শিক্ষার্থীকে একাডেমিক ফল নিয়ে হুমকি দেন এমসি কলেজের এক শিক্ষক। এ সময় বিভাগের ছাত্রউপদেষ্টা ও বিভাগীয় প্রধান সেখানে উপস্থিত ছিলেন।

এর জের ধরে গত ২ মার্চ শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের কাছে ছাত্রউপদেষ্টার পদত্যাগসহ চার দফা দাবি পেশ করেন। দাবি জানানোর পরের দিন ভুক্তভোগী ছাত্রসহ কিছু শিক্ষার্থীকে বিভাগীয় প্রধানের কক্ষে ডাকা হয়। তখন বিভাগীয় প্রধানের কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিত-া হয়। এর পরিপ্রেক্ষিতে ৪ মার্চ অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণায় নোটিস দেওয়া হয়। এ বিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. শামছুন নাহার বেগমের মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। দু-একদিনের ভেতরে সমস্যা সমাধান হয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত