সেমিনারে শিল্প প্রতিমন্ত্রী

হালকা প্রকৌশল শিল্পপার্ক স্থাপনে দ্রুত উদ্যোগ নেবে সরকার

আপডেট : ১২ মার্চ ২০২০, ০৫:২৪ এএম

উদ্যোক্তাদের দাবি অনুযায়ী হালকা প্রকৌশল শিল্পপার্ক স্থাপনে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেছেন, ‘জাপান, চীন, কোরিয়া, তাইওয়ানসহ এশিয়ার অনেক উন্নত দেশেই হালকা প্রকৌশল শিল্প খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব হালকা প্রকৌশল শিল্পপার্ক স্থাপন এ খাতের উদ্যোক্তাদের দীর্ঘদিনের চাওয়া। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।’

 গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিইসিসি) ৮ম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক বিটাক পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম।

মূল প্রবন্ধে বলা হয়, বিশ্বের প্রায় ৭ লাখ কোটি ডলারের হালকা প্রকৌশল শিল্পের বাজার রয়েছে। এই বিশাল বাজারে বাংলাদেশের হিস্যা মাত্র ৫১ কোটি ডলার। এই খাতে ১০ শতাংশ রপ্তানি নগদ সহায়তা রয়েছে। এছাড়া কৃষি যন্ত্রপাতি কেনাকাটায় ২৫ ভাগ ভর্তুকি দিয়ে এই খাতের উন্নয়নের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত