শরীয়তপুর সদর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে সোনা ও টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ ভাসানচর গ্রামে গত বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনায় দক্ষিণ ভাসানচর গ্রামের ইনু মাদবরের ছেলে খবির মাদবর (২০) ও আনাছুদ্দিন সরদারের ছেলে তাইজউদ্দিন সরদারকে (১৯) আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, গৃহবধূ রাতে বাথরুমে গেলে দুজন চোর ঘরে ঢোকে। পরে চুরি করে পালানোর সময় চিৎকার করলে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করে চোররা।
