সীতাকুন্ডে দাঁড়িয়ে থাকা বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১১:৩৯ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডের পন্থিছিলা এলাকায় কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে মো. রাসেল (৪২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত রাসেল উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ফেদাইনগরের মৃত নুর উদ্দিনের ছেলে। তিনি বাস চালকের সহকারী ছিলেন।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে স্থানীয়রা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বাসের চালক ও  সেলিনা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। গাড়ি দুটিকে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

দুর্ঘটনা ও হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইদুল ইসলাম।

এ ছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত