মানিকগঞ্জে বিদেশফেরত ২২১ জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ১৪ মার্চ ২০২০, ০১:৫১ পিএম

মানিকগঞ্জে শনিবার নতুন করে বিদেশফেরত ৫২  জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে জেলার ৭টি উপজেলায় বিদেশ ফেরত ২২১ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হল।

তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ থেকে ফেরার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তত রাখা হয়েছে। পর্যবেক্ষণে থাকারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুর ফেরত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত