ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার দুপুর পর্যন্ত মারা গিয়েছে আরও ১১৩ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৭২৪ জন।
বিবিসি ও আলজাজিরা জানায়, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১২০০ জন। আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজারের কাছাকাছি। ইরানি স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানায়।
চীন ও ইতালির পর কভিড-১৯ ভাইরাসে বেশি বিপর্যস্ত ইরান। দেশটির পার্লামেন্টের ২৩ এমপিসহ শীর্ষ কর্মকর্তাদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত। মারা গেছেন শীর্ষ নেতা আলী খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টা।
দেশের নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার এবং ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৩ জন। আক্রান্ত ছাড়িয়ে গেছে দেড় লাখ। তবে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৭৪ হাজার মানুষ।
