রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার ব্রিজের পাশে একটি ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল লুঙ্গি ও কালো পাঞ্জাবি।
খিলগাঁও থানার এসআই সাদেকুল ইলসাম জানান, রবিবার রাত ৩টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
খবর পেয়ে ভোর ৪টার দিকে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার ব্রিজের পাশে একটি ফাঁকা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
