জাতির পিতাকে জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা সাকিবের

আপডেট : ১৬ মার্চ ২০২০, ১১:২৪ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব এই শুভেচ্ছা বার্তা দেন।

মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। দিনটি উপলক্ষে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে সাকিব লিখেছেন-

‘আজ থেকে শতবছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত