মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শহিদুল্লার মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০৩:২৭ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মো. শহিদুল্লাহ সরকার (৭০) গত রবিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার কিছু সময় পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী রবিউল ইসলাম জানান, শহিদুল্লাহর বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার গায়াবাড়ী গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত