করোনা সন্দেহে সাতক্ষীরায় ৭জন হোম আইসোলেশনে

আপডেট : ১৭ মার্চ ২০২০, ১০:৪২ এএম

সর্দি-কাশি থাকায় সাতক্ষীরায় সাতজনকে হোম আইসোলেশনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার বিকেল থেকে তাদের আইসোলেশনে নেওয়া হয়। এর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে সিভিল সার্জন।

সাতক্ষীরা সদরে দুজন, কালিগঞ্জ উপজেলায় চারজন ও শ্যামনগর উপজেলায় একজনকে হোম আইসোলেশনে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, সাতক্ষীরায় সাতজনকে ইতিমধ্যে আইসোলেশনে নেওয়া হয়েছে। এর সংখ্যা আরও বাড়বে। এসব ব্যক্তিদের আমরা বিশেষ নজরদারির মধ্যে রেখেছি।

তিনি বলেন, তারা যেন বাইরে ঘোরাফেরা না করে সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ব্যক্তিদের ওপর স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গ্রাম্য পুলিশকে নজরদারি রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা
নির্বাহী অফিসারের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত