প্রশাসন আসার খবরে পালালেন জ্বর নিয়ে ভারত থেকে আসা ব্যক্তি

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১২:৩৬ পিএম

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামের এক ব্যক্তি (৪০) চোরাই পথে ভারত থেকে আসার পর জ্বর নিয়ে পালিয়ে গেছেন। 

বুধবার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দিতে গ্রামের বাড়িতে গেলে তিনি পালিয়ে যান বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদি।

 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদি জানান, ওই ব্যক্তি গত ১০ মার্চ ভারত থেকে চোরাই পথে নিজ বাড়িতে আসেন।

এরপর ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। এ অবস্থায় প্রকাশ্যে ঘোরাঘুরি করলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।

গত বুধবার দুপুরে ইউএনও মো. তৌহিদুর রহমান, ওসি মো. মনিরুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন ওই ব্যক্তির বাড়িতে যান।

প্রশাসনের কর্মকর্তা ওই গ্রামে যাবার খবর পেয়ে ওই ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান ডা. সোলায়মান হোসেন।

ইউএনও মো. তৌহিদুর রহমান জানান, ওই ব্যক্তির সন্ধান দিতে গ্রাম পুলিশসহ গ্রামবাসীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত