শিবচরে দোকান ও গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৬:৪৩ পিএম

করোনা প্রতিরোধে মাদারীপুরের শিবচরে জনসমাগম এড়াতে মুদি, ওষুধ ও কাঁচা বাজার ছাড়া সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। 

বৃহস্পতিবার বিকেলে করোনা প্রতিরোধে জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি করোনা ঝুঁকিতে শিবচরকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে করোনা প্রতিরোধে জরুরী সভার আয়োজন করে শিবচর উপজেলা প্রশাসন। সভায় জনসমাগম এড়াতে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও শিবচরের গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, যেহেতু শিবচর করোনা ঝুঁকিতে রয়েছে তাই আজ সন্ধা ৭টা থেকে অনির্দিষ্ট কালের জন্য সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও ঔষধ ফার্মেসির খোলা রাখা যাবে।

তিনি বিদেশফেরতদের বাড়িতে অবস্থানের অনুরোধ জানান। এ ছাড়া শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত