চীন থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আমেরিকার নিজ জার্সিতে করুণ পরিণতির মুখে একটি পরিবার। ভাইরাসটির কথা জানার আগেই এক নারী মারা গেছেন। এরপর তার দুই সন্তানও মারা যান। অন্য সদস্যরা এখন ঝুঁকিতে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া নারীর বয়স ছিল ৭৩ বছর। বুধবার হঠাৎ তিনি না ফেরার দেশে চলে যান। এর পর তার বড় ছেলে, এবং মেয়েও একইভাবে মৃত্যুবরণ করেন।
পরিবারটির এক আত্মীয় পত্রিকাটিকে বলেছেন, মৃত নারীর আরও চার সন্তান করোনার কারণে হাসপাতালে।
বিশ্বজুড়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮১০ জনে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজারেরও বেশি। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার মানুষ।
আক্রান্তদের ৮০ হাজারই চীনের বাসিন্দা। মৃতদের মধ্যে ৩ হাজার ৩১০ জন হুবেই প্রদেশের।
