সিংহের পাওনা টাকা আদায় হতে পারে, সঞ্চয়ের সম্ভাবনা আছে মীনের

আপডেট : ২০ মার্চ ২০২০, ০৯:৫৪ এএম

মেষ: বিদেশ বা পানিপথের সম্পর্কিত দ্রব্যের ব্যবসা ভালো চলবে। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। শরীরের যত্ন নিন।

বৃষ: বিদেশে দীর্ঘ ভ্রমণ যোগ আছে। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা হবে। আয় থেকে ব্যয় বেশি।

মিথুন: স্ত্রীর আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

কর্কট: স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ ভ্রমণ যোগ আছে। শরীরে রোগ যোগ থাকবে। তবে শত্রুরা দমন থাকবে।

সিংহ: ঠান্ডাজনিত রোগে কষ্ট পাবে। স্ত্রী রোগের জন্য বিদেশ গমনের দরকার হবে। পাওনা টাকা আদায় হতে পারে।

কন্যা: স্নায়ু পীড়া বাড়তে পারে। প্রশাসন বিরুদ্ধে থাকবে; সাবধান। স্ত্রীর ওষুধে খরচ হবে।

তুলা: মায়ের রোগ ভয় বেশি। নিজের রক্তচাপজনিত রোগ বাড়তে পারে। শত্রুরা আপসে আসবে।

বৃশ্চিক: স্বল্প ভ্রমণ শুভ হবে। ডায়াবেটিস বাড়তে পারে। বাসায় আত্মীয়দের আগমন ঘটতে পারে।

ধনু: শরীরে ব্যাধি থাকলেও আয় বাড়বে। কর্মে স্ত্রীর সমর্থন পাওয়া যাবে। সংসারে শান্তি বজায় থাকবে।

মকর: ঠান্ডায় রোগ ভোগ ও কষ্ট বৃদ্ধি যোগ আছে। শত্রুরা প্রভাব খাটাতে চেষ্টা করবে। ভ্রমণ যোগ আছে।

কুম্ভ: দেহে অবসাদ দেখা দিতে পারে। বিদেশ ভ্রমণে ব্যয় বাড়বে। আশা পূরণের সম্ভাবনা আছে।

মীন: স্বাস্থ্য ভালো যাবে না। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে। সম্মান বৃদ্ধির যোগ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত