অভিনেতা লিটু আনামের স্বর্ণালঙ্কার পঞ্চগড়ে উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০২০, ১১:২৬ পিএম

নাট্যাভিনেতা লিটু আনামের ঠাকুরগাঁওয়ের বাসায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের একটি অংশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ পঞ্চগড় জেলা শহরের বানিয়াপট্টির বাপ্পি জুয়েলার্স থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আকতার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার বাড়ি জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে। তার স্বীকারোক্তির ভিত্তিতে ওই জুয়েলার্সে অভিযান চালিয়ে এই স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিকের উপস্থিতিতে ওই জুয়েলার্স থেকে দুটি বালা, গলার হাড়, কানের দুলসহ ১ ভরি ৭ আনা ৬ রতি সোনা উদ্ধার করা হয়। গত ৫ মার্চ অভিনেতা লিটু আনামের ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার চুরি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত