করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মিরপুরের একটি ভবন লকডাউন করার খবর সত্য নয় বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির মিরপুর জোন জানায়, এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওই ভবনের একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
ডিএমপির মিরপুর জোনের ডিসি মোস্তাক আহমেদ শনিবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ওই ভবন লকডাউন করা হয়নি। ভবনের সব পরিবারকেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এক ব্যক্তির মৃত্যুর প্রেক্ষিতে ওই পরিবারকে স্বাস্থ্য বিভাগের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
তিনি আরো জনান, ওই ভবনে পুলিশের কোনো অবস্থান নেই। এ মুহূর্তে সবাইকেই বাসায় অবস্থান করতে বলা হয়েছে। আলাদা করে পুলিশ কাউকে কোনো নির্দেশ বা সতর্কতা জানায়নি।
