সারাবিশ্ব করোনা আতঙ্কে ভুগছে। আর এই আতঙ্কে নানা রকম গুজব ছড়িয়ে পড়ছে চারদিকে। ফেসবুক বা ইন্টারনেটে চোখ রাখলেই দেখা যাচ্ছে হাজার হাজার ভুল ইনফরমেশন। কোনটা সঠিক কোনটা বেঠিক তা বুঝতে পারছেন না অনেকেই।
সাধারণ মানুষদের করোনাভাইরাস বিষয়ে সচেতন করতে ফেসবুক লাইভে এসে সবাইকে সতর্ক করে দিলেন মডেল উপস্থাপিকা ও ডাক্তার শ্রাবণ্য তৌহিদা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই মেডিসিন বিশেষজ্ঞ গুজবে কান না দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাবলি মেনে চলার অনুরোধ জানালেন।
শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘অনলাইনে চোখ রাখলেই দেখা যায় সবাই আতঙ্কিত। আপনারা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। কোনো ভ্রান্ত ধারণায় বিশ্বাস না করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে চোখ রাখুন। সেখানে সঠিক তথ্যগুলো আছে। সেখানে সব ধরনের তথ্য আছে।’
তিনি আরও বলেন, ‘অনেকেই কোয়ারেন্টাইন শব্দের অর্থ জানেন না। এটার মানে হচ্ছে নিজেকে স্বেচ্ছায় বন্দী রাখা। যারা বিদেশে থেকে এসেছেন তারা অবশ্যই নিজেকে স্বেচ্ছায় বন্দী রাখবেন। কারও স্পর্শে যাবেন না। পরিবারের অন্য সবার ভালোর জন্যই এটা করতে হবে।’
শ্রাবণ্য তৌহিদার পুরো ভিডিওটা দেখুন…
