নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৪০ টাকায় পেঁয়াজ বিক্রি

আপডেট : ২১ মার্চ ২০২০, ১০:৩৭ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাজারে  শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় আগে ৮০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের অজুহাতে পণ্য সংকটের কথা বলে গতকাল সকালেও পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করে বিক্রেতারা। খবর পেলে ওই বাজারে অভিযানে আসে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পেঁয়াজের কেজি ৪০ টাকায় বিক্রি শুরু করে বিক্রেতারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন দাঁড়িয়ে থেকে এই দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য করেন। পরে তিনি উপজেলার শান্তিবাজার, গোপালদী বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বাজারব্যবস্থা পর্যবেক্ষণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত