বুয়েটের একদল অ্যালামনাই সদস্যের উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের জন্য সুরক্ষা পোশাক তৈরি হচ্ছে বলে জানা গেছে।
করোনাভাইরাস মোকাবিলায় দেশের চিকিৎসকদের জন্য নেই পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই্)। যা দেশজুড়ে করোনা মোকাবিলার প্রধান প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। চিকিৎসকরাও সরকারের কাছে পর্যাপ্ত পিপিই সরবরাহের দাবি জানিয়ে আসছিলেন। এই দুশ্চিন্তার মধ্যেই সুখবর জানাল বুয়েটের একদল সাবেক শিক্ষার্থী।
জানা যায়, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চন্দ্রনাথ, বুয়েট অ্যালামনাইয়ের প্রতিনিধি ফজলে মাহবুব ও পে ইট ফরোয়ার্ডের প্রতিষ্ঠাতা বাদল সৈয়দের উদ্যোগে পিপিই বানানোর উদ্যোগ প্রথমে নেওয়া হয়। পরে উদ্যোগটির সঙ্গে যুক্ত হয় রোটারি ক্লাব ঢাকা নর্থ ওয়েস্ট অধীনে কয়েকটি রোটারি ক্লাব এবং বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। প্রত্যেক সংগঠনই পিপিইর জন্য তহবিল সংগ্রহ করেছে।
মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) এর কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক শনিবার রাতে নিজের ফেইসবুকে জানান, বুয়েটের একদল অ্যালামনাই আর আমার দল মিলে তৈরি করছি পিপিই, সহযোগিতা করছে এফসিআই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা এ পোশাক তৈরি করছেন।
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট চন্দ্র নাথ ফেইসবুকে জানান, 'আমরা Marks & Spencer কোম্পানির লজিস্টিক কোম্পানির মাধ্যমে আমাদের সব পিপিই সেট (৫ টা আইটেম) পাওয়ার কথা। এই পিপিই নিয়ে আমি বেশ কয়েকটা পোস্টও করেছি। কাঁচামাল থেকে শুরু করে উতপাদন, এপ্রোভাল, এবং একেবারে স্বাস্থ্যকর্মিদের কাছে পৌঁছে দেয়া পর্যন্ত ৮ স্তরে কাজের জন্য টাস্কশীট বানিয়েছি আমি। শুরুতে টাকা তুললাম। খবর পেলাম আমার প্রিয় জুনিয়র Fazle Mahbub এই কাজে কিছু ফ্রি স্যাম্পল দিয়ে এগিয়ে আসছে। এর সাথে আরেক উদ্যোমী Ahmed Javed Jamal কে পেয়ে গেলাম। ঠিক এই সময় পেয়ে গেলাম খুব এক্টিভ এবং প্রিয় একজন মানুষ Iqbal Tanjir যে Pay It Forward Bangladesh ( Let us Spread Kindness) এর একনিষ্ঠ কর্মী। আমরা এই গ্রুপের Badal Syed ভাই এর সাথে অনেকদিন যাবত একসাথে কাজ করছিলাম। ইতিমধ্যে আরো কিছু বুয়েটিয়ান বড় ভাই, শিক্ষক, বুয়েটিয়ানদের ৯৪ ব্যাচ সহ আরো কিছু গ্রুপ যুক্ত হয়েছে এই উদ্যোগে। সবাইকে দফায় দফায় কথা বলে এক জায়গায় এনে পুরো লাইন আপ করা হলো। স্যাম্পল এপ্রোভাল পাওয়ার পর পোস্টও দিলাম। এদিকে যেহেতু অনেক প্রোডাকশান অনেক করা লাগবে এক সাথে, তাই Fazle Mahbub সহ অন্যরা কয়েকটা কর্পোরেটকে আনার চেষ্টা করেছে।...
প্রসংগত, নগদ ক্যাশ টাকা ছাড়া এই কাজ শুরুই হচ্ছে না। আমি কয়েক জায়গায় কথা বলে তড়িত গতিতে ১০ লাখ টাকা আজকের এডভান্স বিল হিসেবে যোগাড় করেছি। এটার জন্য আমি পোস্ট দিয়েছি। সেই ভিত্তিতে আর ১৫-২০ লাখ টাকা প্রস্তুতও করে রেখেছি। আর বাকীতে কাঁচামাল সরবরাহের ব্যবস্থাও করে রেখেছি এক জায়গায়। প্রায় ৪ লাখ পিস কোটি কোটি টাকা দিয়ে আমরা নিচ্ছি না। কিন্তু টাকা দিতেই হবে। তাই অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠান এর কিনতে হবে সেগুলো।'
