ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে ও বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ টাকা। এক দিন আগেও পাইকারিতে পেঁয়াজের কেজি ছিল ৪০ টাকা। তবে গতকাল রবিবার প্রকারভেদে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩২-৩৮ টাকা কেজি। হিলি বাজারে খুচরায়ও দেশি পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা পর্যন্ত। কমেছে রসুনের দামও।
গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এদিন ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে।
