ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অপর্ণ করা হয়।
প্রথমে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সেখান থেকে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সেখানে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়।
করোনাভাইরাসের কারণে দিবসটি পালন সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার ৪৯ বছরে এই প্রথম কোনো আনুষ্ঠানিকতা ও কর্মসূচি ছাড়াই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে দেশবাসী।
ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বাতিল করা হয়।
