পঞ্চগড়ে আইসোলেশনে থাকা তরুণ করোনায় আক্রান্ত নন

আপডেট : ২৭ মার্চ ২০২০, ১১:৫৪ পিএম

করোনা সন্দেহে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা তরুণের শরীরে করোনাভাইরাস নেই বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ওই যুবকের করোনাসংক্রান্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর আইইডিসিআর কর্তৃপক্ষ গতকাল শুক্রবার ওই তরুণ করোনায় আক্রান্ত নন বলে নিশ্চিত করে। এরপরই ওই যুবককে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়া গত কয়েক দিনের চিকিৎসায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। এর আগে ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার পর থেকেই জেলার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এমনকি আতঙ্কে অনেকেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া বাদ দিয়ে দেন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, পঞ্চগড় আইসোলেশনে রাখা তরুণ করোনায় আক্রান্ত নয় বলে আইইডিসিআর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তারপরই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন তিনি পুরোপুরি সুস্থ। এটি পঞ্চগড়ের মানুষের জন্য একটি ভালো খবর। মূলত তিনি শ্বাসকষ্টজনিত অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত