কভিড-১৯

২৪ ঘণ্টা সেবা দিতে নাগরিক ঐক্যের মেডিকেল টিম

আপডেট : ২৮ মার্চ ২০২০, ০৬:৪১ এএম

করোনাভাইরাসে চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম গঠন করেছে মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্য। গণস্বাস্থ্য হাসপাতালে কর্মরত দুজন চিকিৎসক ডা. শোয়েব মোহাম্মদ ও ডা. রুবাইয়া আনোয়ারের নেতৃত্বে চিকিৎসকদের এই টিম গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের এই টিম ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেবে।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো নাগরিক ঐক্যর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেডিকেল টিমের অন্য চিকিৎসকরা হলেন ডা. রিফাত হাসান রনি ও ডা. বুশরা সাদিয়া। টিমের চারজনই করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনা চিকিৎসার উপকরণ যেমন পরীক্ষার কিট, ডাক্তারদের সুরক্ষা উপকরণের অভাব থাকার পরও নাগরিক ঐক্যের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম প্রয়োজনে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহার করে অক্সিজেন, নেবুলাইজার এবং প্রয়োজনীয় ওষুধসহ রোগীদের কাছে গিয়ে সেবা প্রদান করবে।

নিম্নোক্ত নম্বরগুলোতে কল করে ২৪ ঘণ্টার সেবা পাওয়া যাবে :

ডা. শোয়েব মোহাম্মদ (০১৭১৯-৪৩৫১৮৫)

ডা. রুবাইয়া আনোয়ার (০১৭০৬-৩৪০২৫৭)

ডা. রিফাত হাসান রনি (০১৬৮০-৭৩৩১৮৪)

ডা. বুশরা সাদিয়া (০১৮৮৪-৯০৭৭২৯)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত