রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৪:০৯ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার ডিএমপি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন থানা সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ টি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত