স্পেনে একদিনেই মারা গেছে ৮৩৮, মৃত ছাড়াল সাড়ে ৬ হাজার

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৬:৩৩ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে একদিনে ৮৩৮ জন মারা গেছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে। খবর আলজাজিরা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, শনিবার রাত পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৩৮ জন। আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ২৪৮ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৭৯৭ জনে।

এদিকে সাধারণ মানুষকে সেবা দিতে গিয়ে স্পেনে প্রায় ১০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন দেশটির জরুরি স্বাস্থ্য সমন্বয় কেন্দ্রের প্রধান ফার্নান্দো সিমেন।

সিমেন বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশে ৯ হাজার ৯৪৪ জন স্বাস্থ্যকর্মীর করোনার উপসর্গ আছে। তাদের মধ্যে অনেককে হয়তো বাঁচানো যাবে না!’

ইতালির পর সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে স্পেনে। ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছে ৩১ হাজার ৭৩৪  জন মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় লাখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত