শ্রীমঙ্গলে বিদেশ ফেরতদের বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগাচ্ছে পুলিশ শ্রীমঙ্গল থানা-পুলিশ।
রোববার বেলা ১১ টায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমানের নেতৃত্বে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান এর সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম স্টিকার লাগিয়ে দেয়।
এ সময় বাড়ির ছাদে ডেকে হ্যান্ড মাইকের মাধ্যমে তাদের ১৪ দিন শেষ না হওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়া ও কারও সঙ্গে মেলামেশা না করতে নির্দেশনা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক, পরিদর্শক তদন্ত সোহেল রানা, পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. সাজ্জাদ হোসেন চৌধুরী সহ পুলিশ ও সেনা সদস্যরা।
